সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

৯০ দিনের মধ্যে করোনার উৎস তদন্তে বাইডেনের নির্দেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২৭, | ১২:২৩:৪৭ |

করোনাভাইরাসের উৎস আসলে ঠিক কোথায় তা তদন্ত করে দেখার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে বাইডেন গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের চেষ্টা দ্বিগুণ করতে বলেছেন এবং বিষয়টি নিয়ে তার কাছে ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন।

বিজ্ঞানীদের মতে, করোনাভাইরাস প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে। ২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহরর করোনা প্রথম শনাক্ত হয়েছিল। প্রায় প্রথম থেকেই করোনার উৎপত্তির জন্য চীনের একটি বাজারের কথা বলা হয়েছিল। কিন্তু তখন চীন এর তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা বলে, যুক্তরাষ্ট্রের গবেষণাগার থেকে করোনা ছড়িয়েছে।

এএফপি জানিয়েছে- এক বিবৃতিতে বাইডেন বলেছেন, এখনো পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দুটো সম্ভাব্য উৎসের কথা বলেছে। কিন্তু তারা এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং প্রমাণ-ভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করার জন্য চীন যাতে তাদের সব ধরণের পরিসংখ্যান এবং তথ্য দিয়ে সহায়তা করে সেজন্য যুক্তরাষ্ট্র তাদের সমমনা দেশগুলোর সাথে একত্রিত হয়ে চীনের উপর চাপ প্রয়োগ করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..