সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গভীর রাতে পার্লামেন্ট ভেঙে দিলেন নেপালের প্রেসিডেন্ট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-২২, | ০৮:৫২:৪৬ |

গভীর রাতে নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।

শুক্রবার রাত ২টার দিকে আকস্মিকভাবে এ ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী নভেম্বরে নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এক বিবৃতিতে বিদ্যা দেবী ভান্ডারি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি কিংবা বিরোধী নেতা শের বাহাদুর দেউবা—কেউই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ২১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সে সময় অতিক্রান্ত হয়েছে। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের এবং ১৯ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারপ্রধান কে পি শর্মা ওলির মন্ত্রিসভার সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

তথ্যসূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..