✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মাস্ক না পরায় ৩৮ জনকে ১১,৫৫০ টাকা জরিমানা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৫-০৪, | ১২:৩৭:০২ |

রাজধানীর নিউ মার্কেট ও বসুন্ধরা শপিংমলে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক না পরায় ৩৮ জনকে ১১ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মার্কেটে আসা জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ মে) দুপুর ১২টার পর থেকে নিউ মার্কেট ও আশপাশের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিব দাসের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মুখে মাস্ক না থাকায় ২১ জনকে ৬ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়।

একই দিনে বসুন্ধরা শপিংমলে অভিযান চালায় ডিএমপির আরেকটি ভ্রাম‌্যমাণ আদালত। সেখানে মাস্ক না পরায় ১৭ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

পুলিশ জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ অভিযান চালানো হচ্ছে। রাজধানীর অন্যান্য মার্কেটেও অভিযান চালানো হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..