সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

সনদ ছাড়া কুয়েত যেতে পারবেন না বাংলাদেশসহ ১০ দেশের নাগরিকরা!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০৪, | ১১:৩১:০৯ |

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। বিশ্বের ১০টি দেশের নাগরকিদের কুয়েত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে তারা। বাংলাদেশ ও ভারতসহ ১০টি দেশের নাগরিকরা করোনাভাইরাসমুক্ত সনদ ছাড়া কুয়েতে যেতে পারবেন না।

মঙ্গলবার কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, এই দশ দেশের নাগরিকদের কুয়েত যেতে হলে কুয়েত দূতাবাসের সরবরাহকৃত করোনভাইরাস মুক্ত সনদ নিতে হবে। বাংলাদেশ ও ভারত ছাড়া বাকি দেশগুলো হল-ফিলিপাইন, শ্রীলঙ্কা, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, জর্জিয়া ও লেবানন। খবর গালফ নিউজের

টুইটারে এই বিবৃতি দিয়ে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হুঁশিয়ারি করে দিয়েছে যে, করোনভাইরাস মুক্ত সনদ ছাড়া কোনোভাবেই এই দশ দেশের নাগরিকরা কুয়েতে প্রবেশ করতে পারবেন না। ৮ মার্চ থেকে এটি কার্যকর হবে।

মধ্যপ্রাচ্যে ইরানের পর কুয়েতে সর্বোচ্চ করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন সেখানকার বাসিন্দারা। মঙ্গলবার পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৫৬ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..