সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৩, | ০৮:১২:৪৬ |

রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। এতে যান চলাচল বন্ধ রয়েছে।

 

জানা গেছে, ট্রাকচাপায় কিশোর সিফাত নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেয়ার প্রতিবাদের পাশাপাশি এমন মন্তব্যের জন্য প্রশাসনের লোকদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।

 

এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বেপরোয়া ট্রাকের চাপায় রাজধানীর ফার্মগেটে সিফাত (১৪) নামে এক কিশোর নিহত হয়। পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের রেলগেট এলাকায় থেকে জীবিকার তাগিদে সে এসি মেরামতের কাজ শিখছিল। ওইদিন রাতে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়।

 

এরপর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের দাবি, প্রশাসনের লোকেরা বুধবার তাদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন। এর প্রতিবাদের পাশাপাশি প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার দাবিতে বৃহস্পতিবার ফার্মগেট মোড় অবরোধ করেছেন তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..