✕

সর্বশেষ :
খেলা দেখিয়ে কেটেছে ৩০ বছর, সেই সাপেই প্রাণ নিলো ওঝার বিমান ধ্বংসের মামলায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মিয়ামি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায় পূজায় মেট্রোরেলের নতুন সময়সূচি বিনোদন আমার কপালে সারাজীবন ঝামেলাই লেখা: পরীমনি যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের প্রেমের ফাঁদে ফেলে বন্ধুর স্ত্রীকে বিয়ে, অভিযুক্তকে ছুরিকাঘাত মার্কিন নাগরিকদের জন্য মধ্যপ্রাচ্যের ১২ দেশে সতর্কতা জারি বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম বাড়ির সামনে বের হতেই ঘিরে ধরে ধারালো অস্ত্রের কোপ, এনজিও কর্মী নিহত

প্রেমের ফাঁদে ফেলে বন্ধুর স্ত্রীকে বিয়ে, অভিযুক্তকে ছুরিকাঘাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২০, | ০১:৫৩:২২ |
বগুড়ার ধুনট উপজেলায় বন্ধুর স্ত্রীকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত বন্ধুর পেটে ছুরি চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে বাবু রায়ের নামে এক যুবকের বিরুদ্ধে। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বন্ধুর ছুরিকাঘাতে আহত তুলসি রায় (৩৫)। সে কুঠিবাড়ি গ্রামের বাদল রায়ের ছেলে। অভিযুক্ত বাবু রায় একই এলাকার কলা রায়ের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু রায়ের সঙ্গে তুলসি রায় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বন্ধুত্বের সূত্র ধরে তুলসি রায়ের অবাধ যাতায়াত ছিল বাবু রায়ের বাড়িতে। যাতায়াতের এক পর্যায়ে বাবু রায়ের স্ত্রী দুই সন্তানের জননীর সঙ্গে তুলসি রায় প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে প্রায় এক বছর আগে বাবু রায়ের স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে গিয়ে বিয়ে করেন তুলসি রায়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে কয়েক দফা বৈঠক হলেও ঘটনাটির কোনো সমঝোতা হয়নি। বাবু বার বার বন্ধু তুলসির কাছে স্ত্রীকে ফেরত চেয়েছেন। কিন্তু এতে কাজ হয়নি।

এ ঘটনার জেরে রোববার রাত সাড়ে ১০টার দিকে কুঠিবাড়ি গ্রামের রাস্তায় বাবু তার বন্ধু তুলসির পেটে ছুরি চালিয়ে আহত করেন। স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..