✕

সর্বশেষ :
খেলা দেখিয়ে কেটেছে ৩০ বছর, সেই সাপেই প্রাণ নিলো ওঝার বিমান ধ্বংসের মামলায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মিয়ামি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায় পূজায় মেট্রোরেলের নতুন সময়সূচি বিনোদন আমার কপালে সারাজীবন ঝামেলাই লেখা: পরীমনি যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের প্রেমের ফাঁদে ফেলে বন্ধুর স্ত্রীকে বিয়ে, অভিযুক্তকে ছুরিকাঘাত মার্কিন নাগরিকদের জন্য মধ্যপ্রাচ্যের ১২ দেশে সতর্কতা জারি বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম বাড়ির সামনে বের হতেই ঘিরে ধরে ধারালো অস্ত্রের কোপ, এনজিও কর্মী নিহত

মঙ্গলের দুই চাঁদের রহস্য জানতে একটিতে নামবে জাপান মিশন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২০, | ০১:৩৫:৫৪ |

মঙ্গল গ্রহের দুই উপগ্রহ ফোবোস ও ডিমোসের জন্মরহস্য উদ্‌ঘাটন করতে নতুন একটি মহাকাশ মিশন উৎক্ষেপণ করছে জাপান। ‘মার্সিয়ান মুনস এক্সপ্লোরেশন’ (এমএমএক্স) নামের এই আন্তর্জাতিক মিশনটি ফোবোসে অবতরণ করে সেখান থেকে মাটি ও পাথরের নমুনা পৃথিবীতে নিয়ে আসবে। সৌরজগতের গঠন এবং মঙ্গলের অতীত ইতিহাস জানতে এই অভিযানকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন বিজ্ঞানীরা।

১৮৭৭ সালে আবিষ্কৃত এই দুই ছোট উপগ্রহ নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের কৌতূহল রয়েছে। উপগ্রহ দুটি মঙ্গলের অভিকর্ষের টানে আটকে পড়া গ্রহাণু, নাকি গ্রহটিতে বড় কোনো সংঘর্ষের ফলে ছিটকে পড়া ধ্বংসাবশেষ—তা নিয়ে এখনো বিতর্ক রয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে জাপানের তানাগাশিমা স্পেস সেন্টার থেকে এইচ-৩ রকেটের মাধ্যমে মিশনটি যাত্রা শুরু করবে।

জাপান, নাসা, ইউরোপীয় স্পেস এজেন্সি, ফ্রান্স ও জার্মানির যৌথ উদ্যোগে পরিচালিত মহাকাশযানটি মঙ্গলের কাছাকাছি পৌঁছাতে প্রায় এক বছর সময় নেবে। এরপর এটি তিন বছর ধরে ফোবোসকে প্রদক্ষিণ করবে। নমুনা সংগ্রহের আগে ২০২৯ সালের শুরুতে যানটি থেকে ‘আইডিফিক্স’ নামের একটি ছোট রোবটযান বা রোভার ফোবোসের পৃষ্ঠে নামানো হবে। জার্মানি ও ফ্রান্সের তৈরি এই রোভার প্রায় ১০০ দিন ধরে উপগ্রহটির বিভিন্ন স্থানে ঘুরে তথ্য সংগ্রহ করবে এবং অবতরণের নিরাপদ স্থান খুঁজবে।

উপযুক্ত স্থান নির্বাচনের পর মূল মহাকাশযানটি ফোবোসের পৃষ্ঠে নামবে। এটি উপগ্রহটির দুই পাশের দুটি আলাদা জায়গা থেকে অন্তত ১০ গ্রাম নমুনা সংগ্রহ করবে। সফলভাবে নমুনা সংগ্রহের পর যানটি ২০৩০ সালে পৃথিবীর উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করবে এবং ২০৩১ সালে পৃথিবীতে পৌঁছাবে।

বিজ্ঞানীরা মনে করছেন, ফোবোসের নমুনায় মঙ্গলের পৃষ্ঠ থেকে ছিটকে আসা ধূলিকণাও মিশে থাকতে পারে। এসব নমুনায় পানি বা কোনো জৈব উপাদানের সন্ধান পাওয়া গেলে, তা মঙ্গলে প্রাণের অস্তিত্বের বিষয়ে নতুন ধারণা দিতে পারে। পাশাপাশি এই মিশনের সংগৃহীত তথ্য ভবিষ্যতে মঙ্গলে মানববাহী অভিযান পরিচালনার ক্ষেত্রেও সহায়ক হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..