✕

সর্বশেষ :
খেলা দেখিয়ে কেটেছে ৩০ বছর, সেই সাপেই প্রাণ নিলো ওঝার বিমান ধ্বংসের মামলায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মিয়ামি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক মামলায় পূজায় মেট্রোরেলের নতুন সময়সূচি বিনোদন আমার কপালে সারাজীবন ঝামেলাই লেখা: পরীমনি যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি মাস্কের প্রেমের ফাঁদে ফেলে বন্ধুর স্ত্রীকে বিয়ে, অভিযুক্তকে ছুরিকাঘাত মার্কিন নাগরিকদের জন্য মধ্যপ্রাচ্যের ১২ দেশে সতর্কতা জারি বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করছে ভিয়েতনাম বাড়ির সামনে বের হতেই ঘিরে ধরে ধারালো অস্ত্রের কোপ, এনজিও কর্মী নিহত

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২০, | ০১:২২:০১ |

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সৌ‌দি আর‌বে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। কপি হাতে আসার পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা করে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালে অভিযুক্তদের আটক করে সৌদি আরবের পুলিশ। এ সময়ের মধ্যে তাদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেনি। রায়ের কপি হাতে এলে তাদের পরিচয় ও দুজনের মধ্যে কী সম্পর্ক ছিল, তা জানা যাবে।

তিনি বলেন, ‘সৌদির বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। নিয়মিতভাবে তারা বাংলাদেশের কাছে এ তালিকা পাঠায়, সেখানেও খতিয়ে দেখছে মন্ত্রণালয়।আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ধৈর্য ধরুন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আধাবেলার মধ্যে দেশের প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা, এমনকি বায়তুল মোকাররম মসজিদের খতিবও দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এটাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। শেখ হাসিনাকে নিয়ে কথা বলা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..