✕

সর্বশেষ :
হাসিনা আমলের চোর-সন্ত্রাসী-মানি লন্ডারারদের দেশে ফেরানো অগ্রাধিকার তালিকায় নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তাগিদ শিক্ষামন্ত্রীর যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ, ক্ষমা চাইল মেটা যে নিয়ম পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে একদিনের ক্রিকেট রোগ প্রতিরোধই সরকারের মূল অগ্রাধিকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা! ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’ বিক্ষোভে উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০ প্রতিবাদের নামে তাণ্ডবের যৌক্তিকতা নেই: ফরাসি প্রেসিডেন্ট

দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৯, | ১৪:০৪:৩২ |

বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি।’

আজ সোমবার দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

ইশরাক বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’ 

মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেই গিয়েই আজকের এই পরিস্থিতি জানিয়ে তিনি বলেন, ‘যেখানে আমাকে মন্ত্রীসভা থেকে দলের ইচ্ছার বিরুদ্ধেই পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি, আমি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামবো, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো।’ 

এর আগে নিজ বাড়ি থেকে থেকে বের হওয়ার সময় নিজেই নিজের গাড়ি থেকে মন্ত্রীর মনোগ্রাম খুলে ফেলেন ইশরাক হোসেন। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..