✕

সর্বশেষ :
মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা বিক্ষোভ দমাতে ফ্রান্সকে সীমান্ত বন্ধের আহ্বান ট্রাম্পের তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন আমাদের হাত বেঁধে দিলে আপনাদের ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

বিক্ষোভ দমাতে ফ্রান্সকে সীমান্ত বন্ধের আহ্বান ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৮, | ২৩:২২:৩৮ |

ফ্রান্সে চলমান বিক্ষোভে অস্থিরতার জন্য দেশটির অভিবাসনকে নীতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দেশটির অভিবাসন নীতি কঠোর করার আহ্বান জানিয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স জ্বলছে। সম্পূর্ণ ভিন্ন এক জগত থেকে আসা মানুষ, যাদের মধ্যে হৃদয়ে ঘৃণা রয়েছে। তাদের অভিবাসন একসময়ের মহান এই দেশটিকে ধ্বংস করে দিয়েছে। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ নিন।

এর আগের দিন হওয়া ব্যাপক বিক্ষোভের ফলে ফ্রান্স এক বিপর্যস্ত অবস্থায় ছিল। বিক্ষোভে একটি ঐতিহাসিক টাউন হল পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ১ হাজার ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর ফলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ওপর চাপ আরও বেড়েছে, বিশেষ করে যখন তার উত্তরসূরি নির্বাচনের আর মাত্র ছয় মাস বাকি। ট্রাম্পের এই পোস্টের আগে শনিবার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন।

এক্স দেওয়া পোস্টে ভ্যান্স লিখেছেন, পাশ্চাত্যের উদারপন্থীরা বৈচিত্র্য ও সহানুভূতির নামে ফ্রান্সসহ অন্যান্য দেশে তৃতীয় বিশ্বের মানুষদের নিয়ে এসেছে। তারা আত্মীকরণ (অ্যাসিমিলেশন) ও সামঞ্জস্যের মতো মৌলিক প্রশ্নগুলোকে উপেক্ষা করেছে। তাদের সতর্ক করা হয়েছিল, এমনটাই ঘটবে, কিন্তু তারা শোনেনি।

তিনি আরও বলেন, আমি প্রার্থনা করি, ফ্রান্স চমৎকার সব মানুষের এক সুন্দর দেশ। সেখানে গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়ে যাওয়ার আগেই এই পাগলামি থামিয়ে দেয়। ভ্যান্স যাকে ২০২৮ সালের নির্বাচনে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তিনি ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কংগ্রেসনাল মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গও টেনে এনেছেন। যেখানে রিপাবলিকানদের ভালো ফলাফল করার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।

সূত্র: এএফপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..