✕

সর্বশেষ :
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর মুক্তির আগেই টিকিট বিক্রি ছাড়িয়েছে ১ কোটি , বাম্পার ওপেনিংয়ের অপেক্ষায় ‘দেশু ৭ দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়! (ভিডিও) বিশ্বের ৫০ দেশের সুপারস্টারদের তালিকায় শাকিব খান মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আশুগঞ্জে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ যুবকের মৃত্যু ইরানের কাছ থেকে যাচাইযোগ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র: ভ্যান্স সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিল স্থানীয় সরকার বিভাগ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান, স্বর্ণ-সিগারেটসহ নানা পণ্য জব্দ

অভিনয়ে নিজেকে সেরা দাবি ঋত্বিকের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৮, | ১৪:৪৭:১১ |

অভিনয় দিয়ে বরাবরই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। চরিত্রের ভেতরে ঢুকে নিজেকে ভিন্নভাবে মেলে ধরার দক্ষতায় দুই বাংলার দর্শকের কাছেই পরিচিত তিনি। তবে এবার নিজের অভিনয় নিয়ে এমন মন্তব্য করলেন, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ঋত্বিকের দাবি, এই সময়ে অভিনয়ে তাঁর চেয়ে এগিয়ে কেউ নেই।

টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋত্বিককে প্রশ্ন করা হয়, বর্তমান সময়ের এমন তিনজন অভিনেতার নাম বলতে, যাদের অভিনয় দেখে তার হিংসে হয় কিংবা যারা অভিনয়ে তার চেয়ে এগিয়ে। প্রশ্ন শুনেই আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেন অভিনেতা। ঋত্বিক বলেন, ‘আমাদের এই সময়ে কেউ আমার চেয়ে এগিয়ে নেই। আমার সমান কিংবা আমার চেয়ে একটু পিছিয়ে আছে। আমার চেয়ে এগিয়ে কেউই নেই।’

তবে সমসাময়িক অভিনেতাদের নিয়ে এমন মন্তব্য করলেও অতীতের অভিনয়শিল্পীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন ঋত্বিক। অতীতের সেরা অভিনেতাদের নাম জানতে চাইলে তিনি বেছে নেন বাংলা অভিনয়জগতের তিন কিংবদন্তি রবি ঘোষ, তুলসী চক্রবর্তী ও কালী ব্যানার্জিকে।

অভিনয়শিল্পীদের গুরুত্ব নিয়েও নিজের মতামত তুলে ধরেছেন এই অভিনেতা। তার মতে, সিনেমাজগতে প্রচলিত বাণিজ্যিক ছবির সংখ্যা কমে আসার সঙ্গে সঙ্গে তারকানির্ভরতার জায়গায় দক্ষ অভিনেতাদের প্রয়োজনীয়তা বাড়ছে। ভালো অভিনেতা খুঁজে বের করতে না পারলে পুরো সিনেমাজগতই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন তিনি।

ঋত্বিক জানান, এখনকার পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, সিনেমা নির্মাণে দক্ষ অভিনেতা অপরিহার্য। শুধু তারকার উপস্থিতি দিয়ে আর সব ছবি সফল করা সম্ভব হচ্ছে না। তাই অভিনয়শিল্পীদের যথাযথ মূল্যায়ন এবং যোগ্য অভিনেতা খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন তিনি।

সম্প্রতি সৃজিত মুখার্জির ‘উইঙ্কল টুইঙ্কল’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন ঋত্বিক। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ছবি ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’। ছবিটিতে নামভূমিকায় রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। অন্যদিকে, ঋত্বিককে দেখা গেছে এক উগ্রপন্থীর চরিত্রে।

সূত্র: টিভি নাইন বাংলা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..