✕

সর্বশেষ :
পুনের ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর মুক্তির আগেই টিকিট বিক্রি ছাড়িয়েছে ১ কোটি , বাম্পার ওপেনিংয়ের অপেক্ষায় ‘দেশু ৭ দুর্গার সাজে পরীমনি, চোখ ফেরানো দায়! (ভিডিও) বিশ্বের ৫০ দেশের সুপারস্টারদের তালিকায় শাকিব খান মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আশুগঞ্জে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ যুবকের মৃত্যু ইরানের কাছ থেকে যাচাইযোগ্য অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র: ভ্যান্স সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিল স্থানীয় সরকার বিভাগ শাহজালাল বিমানবন্দরে ৭ দিনে ১১ অভিযান, স্বর্ণ-সিগারেটসহ নানা পণ্য জব্দ

বাংলাদেশ সফরের আগে উইন্ডিজের স্কোয়াডে পরিবর্তন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৮, | ১৪:৪৬:২৭ |

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৫ সদস্যের ঘোষিত সেই দলে একটি পরিবর্তন এসেছে। ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরছেন পেস বোলিং অলরাউন্ডার কিমো পল। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে শামার স্প্রিঙ্গারকে।

ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন কিমো পল। সেখান থেকে দেশে ফিরে যাবেন তিনি। এক বিবৃতিতে কিমোর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

২৮ বছর বয়সী স্প্রিঙ্গারের এখনো টেস্টে অভিষেক হয়নি। তবে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে তার অভিজ্ঞতা। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বোলিংয়ে পাঁচ ম্যাচে সাত উইকেট শিকার করেছেন তিনি।

২৩টি প্রথম শ্রেণির ম্যাচে ১ হাজার ৪৩ রান করেছেন স্প্রিঙ্গার, ব্যাটিং গড় ৩২.৫৯। বল হাতে নিয়েছেন ৫৮ উইকেট, গড় ২৭.৮৭। ২০২৬ সালের ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে বার্বাডোজের হয়ে চার ম্যাচে ২৫১ রান করেন তিনি। আট ইনিংসে বল করে উইকেট পেয়েছেন সাতটি।

কিমোর বিকল্প হিসেবে ওজে শিল্ডস ও নাইয়াল স্মিথের নামও বিবেচনায় ছিল। তবে চোটের কারণে তাদের কাউকেই দলে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে সিডব্লিউআই। এর আগে চোটের ঝুঁকি এড়াতে আলজারি জোসেফকে সরিয়ে নেওয়া হয়েছে দল থেকে। তার জায়গায় প্রথমে দলে এসেছিলেন কিমো পল। তার দেশে ফেরায় সুযোগ পেলেন স্প্রিঙ্গার।

বাংলাদেশ সফরে আগামী ২২ ও ২৩ অক্টোবর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে সিলেটে, ৫ থেকে ৯ নভেম্বর।

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ দল: 

রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারাইন চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জ্যাঙ্গো, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..