সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ শফিউজ্জামান আর নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১৮, | ০৯:২২:০০ |

চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ শফিউজ্জামান খান লোদী আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তার মৃত্যুর নিশ্চিত করেছেন নির্মাতা এস এ হক অলিক।

করোনা পজিটিভ হওয়ার পর প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন শফিউজ্জামান খান লোদী। এরপর অবস্থার অবনতি হলে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ৪ দিন ধরে আইসিইউতে ছিলেন। রবিবার বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে শফিউজ্জামান খান লোদীকে সমাহিত করা হয়েছে স্থানীয় কবরস্থানে। লোদী বেতার ও টিভিতে চলচ্চিত্রভিত্তিক অনুষ্ঠান সঞ্চালনা করে আসছিলেন লম্বা সময় ধরে।

২০০০ সাল থেকে চ্যানেল আইয়ের ‘আমার ছবি’ অনুষ্ঠানটি টানা ১৮ বছর সঞ্চালনা করেছেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..