✕


মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৩, | ১৩:৫০:৩৮ |

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় রিপন বেপারী (৪০) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন বেপারী উপজেলার গেড়াখোলা গ্রামের রোবত বেপারীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিপন বেপারী বাইসাইকেল যোগে মুকসুদপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত রিপন বেপারীকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..