✕


গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে সরকারকে সময় ও সুযোগ দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৩, | ১৩:৩৯:০৭ |

এখনই এক দফা দেওয়ার মতো সময় আসেনি। দীর্ঘ ১৭ বছর পর হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে এসেছে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, এই গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে সরকারকে সময় ও সুযোগ দিতে হবে।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদল আয়োজিত ‘ক্লিনিং ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এসময় সরকারের কাজে সহযোগিতা করার জন্যও বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয় এলাকায় অনুমোদন ছাড়া যত্রতত্র হকার না বসানোর বিষয়ে প্রয়োজনীয় ভূমিকা রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান আব্দুস সালাম। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ছাত্রদল ও শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..