✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-০৩, | ১৩:০৪:৩১ |কক্সবাজারের রামুতে পৃথক দুটি বিশেষ অভিযানে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতারের করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা ও বেলা পৌনে ৩টার দিকে উপজেলার ফতেখারকুল চৌমুহনী এলাকায় অভিযান দুটি চালানো হয়।
গ্রেফতার দুজনের বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়।
এসআরবি-১৫ জানায়, প্রথম অভিযানে ৩০ হাজার ইয়াবা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মুঠোফোনসহ মো. শফি আলম (৪২) নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে একই এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মুঠোফোনসহ মো. ইউনুছ (২০) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা করার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এসআরবি-১৫-এর এ ধরনের অভিযান এবং জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।