✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-০৩, | ০০:২০:৩৯ |ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যেকার চলমান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন জাস্টিন গ্রিভস। তিন ম্যাচের এই সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল শনিবার (৩ অক্টোবর) নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। পায়ের পেশির (কাফ) চোটের কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচও খেলতে পারেননি ক্যারিবিয় এই ক্রিকেটার।
সিরিজের প্রথম ম্যাচে গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আর্দ্র আবহাওয়ার মধ্যে ব্যাটিং করার সময় তিনি চোট পেয়েছিলেন। ওই ম্যাচে তিনি ১০৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন। এরপর দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতেও তিনি আর মাঠে নামেননি।
দ্বিতীয় ম্যাচের আগে জানা যায়, তার পায়ের কাফ মাসলে (পায়ের নিচের অংশের পেশি) চোট লেগেছে; এই চোটের কারণে তাকে সম্ভবত দীর্ঘ সময়ের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হবে। প্রথম দুটি ম্যাচ জিতে স্বাগতিকরা সিরিজ নিজেদের করে নিয়েছে। ফলে তৃতীয় ম্যাচটি এখন কেবলই আনুষ্ঠানিকতার বিষয় হয়ে দাঁড়িয়েছে।জাস্টিন গ্রিভসের অনুপস্থিতিতে তার বদলি হিসেবে কিসি কার্টিকে নেওয়া হয়েছে।