সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ছেলের বেতনের টাকায় শতাধিক পরিবারকে সহায়তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১৬, | ০৬:২৯:৪৯ |

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দরিসোম গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৫০)। তিনি তার বড় ছেলে মো. রাসেলের মার্চ মাসের বেতনের টাকায় ১১১ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে স্থানীয় ১১১টি কর্মহীন, ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আমজাদ হোসেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল ও আলু।

আমজাদ হোসেন করোনা মহামারির সময় সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন সবাইকে। বিত্তবানরা এগিয়ে আসলে কর্মহীন, ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মানুষ অনাহারে থাকবে না বলে তিনি মনে করেন।

এ সময় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক, পৌরসভার নব নির্বাচিত মেয়র এসএম রবীন হোসেন, কাউন্সিলর মো. বাদল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম সিজু প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..