✕


আগামীকাল ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-৩০, | ২০:১৪:০৯ |

রাজধানীর দনিয়া ও মদিনাবাগ এলাকায় গ্যাসলাইন পরিবর্তনকাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় জানানো হয়, ১ অক্টোবর দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ, দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..