সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নির্বাচনে দু’পক্ষের সহিংসতায় আটক হলে ভোটের আগে কেউ ছাড়া পাবে না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২২, | ০৫:৪২:৫৫ |

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুই পক্ষের সহিংসতায় কেউ আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২২ অক্টোবর) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম।

ইউএনওদের উদ্দেশে ইসি আনোয়ারুল বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। নিষ্ঠা, সততা দেখানোর সুযোগ এখন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিক কাজ করলে ইসি সঙ্গে আছে। উদ্দেশ্যমূলক বা অন্যায় করলে কেউ পার পাবেন না।

এ সময় কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রাষ্ট্র ও জাতির জন্য বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এবারের সংসদ নির্বাচন। এখন থেকেই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও জানান, প্রবাসী ভোটারদের জন্য ১৬ নভেম্বর অ্যাপ উন্মুক্ত করা হবে।

অন্যদিকে, কমিশনার আবদুর রহমান মাছউদ বলেছেন, এবারও যদি সুষ্ঠু নির্বাচন দিতে না করতে পারি বিশ্বের কাছে, নিন্দিত জাতি হিসেবে পরিনত হবো। দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভালো নির্বাচনের বিকল্প নেই ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..