সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভারতের সাথে একটি চুক্তি বাতিল করেছে সরকার, ভাইরাল হওয়া তথ্য সঠিক নয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২১, | ১২:৫৬:৪২ |

ভারতের সাথে চুক্তি বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়িয়েছে (ভাইরাল), তা সঠিক নয়। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ভারতের সাথে একটা চুক্তি বাতিল করেছে, আর কয়েকটি নিয়ে পর্যালোচনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

এ নিয়ে যেসব তথ্য ছড়িয়েছে, তার মধ্যে অনেকগুলো প্রকল্প এখনও চূড়ান্তই হয়নি বলে জানালেন পররাষ্ট উপদেষ্টা। তাই দায়িত্বশীলদের এ তালিকা শেয়ার করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।

চুক্তি বাতিলের বিষয়ে তৌহিদ হোসেন আরও বলেন, ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগ বোট চুক্তি– এটা আমরা বাতিল করেছি। এটা বিবেচনা করে দেখা গেছে যে, বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক না।

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত‍্যার বিষয়ে ঢাকার চিঠির উত্তর দিল্লি দেয়নি বলেও গণমাধ‍্যমকে জানান তৌহিদ হোসেন।

এদিকে, হিউম্যান রাইটস ওয়াচসহ ছয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নির্বিচারে গ্রেফতার বন্ধ ও আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত‍্যাহার নিয়ে যে অনুরোধ জানিয়েছেন— সে প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব নয়।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার ভারতের সাথে ১০টি চুক্তি বাতিল করেছে, এমন তথ্য ছড়িয়ে পড়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিকেও এসব তথ্য ছড়াতে দেখা গেছে। বিষয়টি এবার পরিষ্কার করলেন পররাষ্ট্র উপদেষ্টা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..