সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

১৪ এপ্রিল থেকে বন্ধ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-১১, | ০৯:৩৫:৩০ |

আগামী ১৪ এপ্রিল থেকে দেশে কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এ জন্য ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান। রবিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়। এরপর অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বেবিচক। তবে চলমান লকডাউন ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। আর দ্বিতীয় দফা কঠোর লকডাউন শুরু হচ্ছে ১৪ এপ্রিল থেকে।

এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান বলেন, ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। তবে কার্গো বিমান চলাচল করবে।

বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ থেকে এবং আরও ১২টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৩ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

যেসব দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার মধ্যে ইউরোপের দেশগুলো ছাড়াও আছে আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..