✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-১৮, | ১৩:০৩:১২ |ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কোনো যুদ্ধে নিজ দেশের কোনো সেনা বা সামরিক সদস্য না পাঠানোর কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং।
দেশটির সংবাদসংস্থা ইয়োনহাপের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট লি জানান, অন্য দুই দেশের মধ্যবর্তী কোনো যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়া এড়াতেই সরকারের পক্ষ থেকে সেনা না পাঠানোর এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে তিনি উল্লেখ করেন, দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক তেল পরিবহন রুটের নিরাপত্তা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় ন্যূনতম সুরক্ষামূলক পদক্ষেপ নেবে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’-তে সেনা পাঠানোর বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি হয় এবং দেশজুড়ে প্রতিবাদ অনুষ্ঠিত হয়। জনমতের এই প্রবল চাপ ও রাজনৈতিক পরিস্থিতির মুখেই সিউলের পক্ষ থেকে এ আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করা হলো।
সূত্র: আল-জাজিরা।