সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

গত মৌসুমে বার্সেলোনার লোকসান ২৪২ কোটি টাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২১, | ০৫:৪৩:২০ |
এত সাফল্যের পরও আর্থিকভাবে খারাপ সময় পার করছে বার্সেলোনা। গত মৌসুমে তিনটি শিরোপা জিতেও বার্সেলোনার নিট লোকসান ১ কোটি ৭০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি টাকা)।

২০২৩-২৪ মৌসুমেও বার্সেলোনা মুনাফা দেখেছিল। তবে গত মৌসুমে লোকসান দেখেছে কাতালান ক্লাবটি। রোববার (১৯ অক্টোবর) বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা সাধারণ সভায় এই তথ্য জানান। এছাড়াও সেই সভায় নানা বিষয়ে কথা বলেন তিনি। তবে লাপোর্তা বেশি গুরুত্ব দিয়েছেন ক্লাবের আর্থিক অবস্থার ওপর।

গত মৌসুমে ক্লাবে রাজস্ব এসেছে প্রায় ৯৯ কোটি ৪০ লাখ ইউরো। তবে খেলোয়াড়দের পেছনে ক্লাবের বেতন বাবদ ব্যয় বেড়েছে বেশ অনেক। বার্সেলোনা খেলোয়াড়দের বেতনের পেছনে আগে খরচ করত ৫১ কোটি ইউরো। যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৪০ লাখ ইউরো। এই সামান্য বৃদ্ধিই শেষ পর্যন্ত লোকসানে নিয়ে গেছে ক্লাবকে। তবে লাপোর্তার বিশ্বাস, সামনের বছরগুলোতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা।

লাপোর্তা বলেন, ‘অর্থনৈতিক দিক থেকে আমরা সব করেছি, যাতে সদস্যরাই ক্লাবের মালিক থাকেন। নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয়নি আমাদের। ঘরের মাঠে না খেলেও ৯৯ কোটি ৪০ লাখ ইউরো রাজস্ব—এটা নিঃসন্দেহে বড় সাফল্য।’

তিনি আরও বলেন, ‘স্পনসরশিপ থেকে আমরা রেকর্ড ২৫ কোটি ৯০ লাখ ইউরো পেয়েছি, যা এসেছে আন্তর্জাতিক বাজারে আমাদের উপস্থিতি বাড়ানোর ফলে। লিগের নির্ধারিত ঋণ ৯ কোটি ইউরো কমাতে পেরেছি—এটাও ছোট সাফল্য নয়। আমরা ব্যয় নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..