✕


কেয়ার গিভার প্রশিক্ষণে অস্ট্রেলিয়ার পাশে চায় বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৮, | ২০:০৪:১২ |

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রীর দফতরে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও শ্রমশক্তি স্থানান্তরসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন তারা।

প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়ার ‘টেফ’ প্রতিষ্ঠান এবং বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও যৌথ কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তি‌নি বাংলাদেশি কেয়ার গিভারদের প্রশিক্ষণের বিষয়ে সহযোগিতা চান।

প্রতিমন্ত্রী রোহিঙ্গা মানবিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়ার অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং এই দীর্ঘস্থায়ী সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে দেশ‌টির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেন।

হাইকমিশনার জানান, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া। 

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানেও অস্ট্রেলিয়া সব সময় বাংলাদেশের পাশে থাকবে। 

হাইক‌মিশনার ব‌লেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..