✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়ার পূর্বাভাস আইএমএফ এর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৬, | ১১:৩৯:৩৮ |

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এই বছর বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের সদর দপ্তর থেকে প্রকাশিত বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস শীর্ষক রিপোর্টে জানানো হয়েছে, বাংলাদেশে ২০২১ সালে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে পাঁচ শতাংশ। এর আগে বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়বে বলে জানিয়েছিলো বিশ্বব্যাংক।

আইএমএফ গত বছরের অক্টোবরের পূর্বাভাসে বলেছিলো, এই বছরে ৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। নতুন এই প্রতিবেদনে ২০২২ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনীতি ঘুরে দাঁড়াতে যাচ্ছে। এর ফলে বিশ্বের গড় প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে, যা আগের পূর্বাভাসের চেয়ে শূণ্য দশমিক ৮ শতাংশ পয়েন্ট বেশি।

এই বছরে ভারতের প্রবৃদ্ধি ১২ দশমিক ৫ শতাংশ, মালদ্বীপের ১৮ দশমিক ৯ শতাংশ, শ্রীলংকার ৪ শতাংশ, নেপালের ২ দশমিক ৯ শতাংশ এবং পাকিস্তানের ১ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে আইএমএফ জানিয়েছে। আইএমএফের এই পূর্বাভাস দেয়া হয় বছরের ভিত্তিতে।

এর আগে গত ৩১ মার্চ বিশ্বব্যাংকের এক রিপোর্টে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে প্রাক্কলন করা হয়। যা তাদের গত অক্টোবরের প্রাক্কলনে ছিলো ১ দশমিক ৭ শতাংশ, জানুয়ারির প্রাক্কলনে ছিল ২ শতাংশ।

বিশ্বব্যাংক তার রিপোর্টে জানায়, ভ্যাকসিন দেয়ার সাফল্য আর বিশ্ব অর্থনীতি কতটা ঘুরে দাঁড়াবে তার ওপর ভর করে এই অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ২ দশমিক ৬ থেক ৫ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..