সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘হাসপাতালে ভালো আছি, বই পড়ছি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৫, | ০৯:২১:০৩ |

করোনায় আক্রান্ত অভিনেতা আবুল হায়াত হাসপাতালে ভালো আছেন। সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখানে বই পড়েই কাটছে তার সময়। আবুল হায়াত নিজেই সোমবার একথা জানিয়েছেন।

করোনা পজিটিভ হলে গত বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা কিছুটা জটিল হওয়ায় সিসিউতে রাখা হয় তাকে। আগে থেকেই হার্টের কিছু জটিলতা ছিলো তার। করোনায় আক্রান্ত হলে সেই জটিলতা বেড়ে যাওয়ায় সিসিউতে নেওয়া হয় তাকে। দেওয়া হয় প্লাজমা।

সোমবার প্রবীণ এ অভিনেতা বলেন, ‘অবস্থা এখন অনেক বেটার। তাই ডাক্তার কেবিনে শিফট করেছেন। চিকিৎসক, নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ আমাকে পর্যাপ্ত দেখভাল করছেন। তাদের সেবায় কারণে এখন অনেক ভালো আছি।’

তবে শারীরিক অবস্থার উন্নতি হলেও অক্সিজেন প্রয়োজন হচ্ছে তার। মঙ্গলবার ফের করোনা পরীক্ষা করার কথা রয়েছে। রিপোর্ট নেগেটিভ হলেই বাসায় ফেরার অনুমতি পাবেন এ অভিনেতা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..