সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

টেন্ডুলকারের সুস্থতা কামনা আফ্রিদির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-০৩, | ০৬:৩৭:৪৬ |

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি।

ক্রিকেট জীবনে বহুবার মুখোমুখি হয়েছেন ২ দেশের ২ মহারথী। এদিকে রাজনৈতিক কারণে ভারতের কট্টর সমালোচক হয়েছেন আফ্রিদি। সেই তিনি এবার টুইটারে লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠো কিংবদন্তি। কোনো সন্দেহ নেই তুমি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে। আশা করি খুব কম দিনের জন্য তোমাকে হাসপাতালে থাকতে হবে। অল্পদিনেই তুমি স্বাভাবিক হয়ে উঠবে।

সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলা ইরফান পাঠান, ইউসুফ পাঠান এবং বদ্রিনাথও করোনা আক্রান্ত হয়েছেন। তবে তারা আপাতত বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আফ্রিদি ভারতের সমালোচক হলেও বরাবরই শচীন ভক্ত। ভারতীয় তারকার থেকে ব্যাটও উপহার পেয়েছিলেন। সেই ব্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে ৪০ বলে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন আফ্রিদি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..