সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

মার্কিন ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের ইতি টানলেন ট্রাম্প!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৩-০১, | ১০:১১:০৩ |

তালেবানের সঙ্গে স্বাক্ষরিত শান্তিচুক্তির মাধ্যমে মার্কিন সরকার আমেরিকার ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে চায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি আরও বলেন, তালেবানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতেই তিনি মার্কিন সেনাদের আফগানিস্তান থেকে দেশে ফিরিয়ে নিতে চান। খবর রয়টার্সের।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক শহরের বিশ্ববাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলা হয়। মার্কিন সরকার ওই হামলার জন্য আফগানিস্তানের তালেবানকে দায়ী করে দেশটিতে সামরিক আগ্রাসন চালায়।

ব্রিটিশ বাহিনীকে সঙ্গে নিয়ে চালানো ওই হামলায় কয়েক দিনের মধ্যেই তৎকালীন তালেবান সরকারের পতন হলেও ইঙ্গো-মার্কিন বাহিনী গোটা আফগানিস্তানের দখল নিতে পারেনি।

ক্ষমতা হারানোর পর তালেবানরা বিদেশি সেনাদের কবল থেকে আফগানিস্তানকে মুক্ত করার লক্ষ্যে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যায়।

চুক্তিতে আফগানিস্তান থেকে পর্যায়ক্রমে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। সেই সঙ্গে চুক্তি সই হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও তার দেশের সেনাদের সরিয়ে নেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..