সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ভারতকে কাঁদিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২০, | ০৫:৩৬:১৪ |
রোমাঞ্চকর এক লড়াই দেখল ক্রিকেটপ্রেমিরা। রোববার (১৯ অক্টোবর) নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই হেভিউওয়েট দল ভারত ও ইংল্যান্ড। যেখানে স্বাগতিক ভারতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।
 
ইন্দোরে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৮৮ রানের পুঁজি পায় ইংল্যান্ড। জবাবটাও ভালো দিয়েছে ভারত। তবে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা। পুরো ওভার খেলে ৬ উইকেটে ২৮৪ রান পর্যন্ত করতে পারে ভারত। তাতে ৪ রানে জয় পায় ইংল্যান্ডের নারী দল। আর তারই সঙ্গে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করে তারা।
 

 
ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় ইংল্যান্ড। ট্যামি ও জোন্সের ওপেনিং জুটি থেকে আসে ৭৩ রান। ট্যামি বিউমন্ট ফিরে গেলেও হেদার নাইটের সঙ্গে জুটি বাধেন জোন্স। তবে তাদের জুটি বেশি বড় হয়নি। ব্যক্তিগত ৫৬ রান করে আউট হন জোন্স।
 
 
তবে নাইট খেলেন এক অবিশ্বাস্য ইনিংস। ৯১ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৯ রান করেন নাইট। বাকিদের মধ্যে অধিনায়ক ন্যাট ব্রান্ট ৩৮ ছাড়া কেউ ভালো করতে পারেননি। তাতে ৮ উইকেটে ২৮৮ রানের পুঁজি পায় ইংল্যান্ড।
 
জবাবে ভারতের তিন ব্যাটার ফিফটি পেয়েছেন। মাধানার ৮৮ ছাড়াও অধিনায়ক হরমনপ্রীত কৌর ৭০ এবং দীপ্তি শর্মার ৫০ রানের দুর্দান্ত ইনিংসও ভারতকে জয় এনে দিতে পারেনি। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৪ রান। তবে ৯ রানের বেশি নিতে পারে না তারা। যার ফলে ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
 
 
এই জয়ের ফলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো ইংল্যান্ড। এদিকে ইংল্যান্ডের কাছে হারলেও এখনও সেমিফাইনালে যেতে পারে ভারত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..