সর্বশেষ :
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত মঙ্গলবার থেকে ঢাকার সড়কে নামছে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টর নারী মানসিক চাপে থাকা নাবিকদের নিয়ে দেশে ফিরছে সেই মার্কিন রণতরী বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত বায়ুদূষণে আজ শীর্ষে দুবাই, ঢাকার অবস্থান ‘সহনীয়’ কোটি টাকার লিগ ছেড়েও ভরাডুবি, তবে কি অনিচ্ছায় সিরিজ খেলছে অস্ট্রেলিয়া? তিন দিনেই ১০০ কোটি পার, ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’র ঝড় হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব? আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা শুনানি ৩১ আগস্ট

বগুড়ায় ট্রাক চাপায় যুবক নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ১১:১০:০৪ |

বগুড়ার শেরপুরে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় মো. রাজু আহম্মেদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পেছন থেকে আসা কয়েকটি যানবাহন তাঁর মরদেহের ওপর দিয়ে চলে যায়। এতে মরদেহ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহম্মেদ উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কদিমহাঁসড়া গ্রামের স্বপন প্রামাণিকের ছেলে। তিনি নাবিল হাইওয়ে হোটেলে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী পারভেজ আহম্মেদ বলেন, রাজু মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁকে চাপা দেয়। এরপর পেছন থেকে আসা কয়েকটি যানবাহন তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। 

হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহম্মেদ বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্ত হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..