চট্টগ্রাম অঞ্চল

ভারী বৃষ্টির পূর্বাভাস, দ্রুত বাড়তে পারে নদীর পানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৬, | ১৪:১৭:২০ |

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। এতে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি।

রবিবার (১৬ আগস্ট) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন উজান এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী এক দিন দেশের অভ্যন্তর ও তৎসংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের হালদা নদীর পানির সমতল বাড়লেও গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি কমেছে।

সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে এসব নদীর পানি আগামী দুই দিনে দ্রুত বাড়তে পারে।
 
আগামী ৪৮ ঘণ্টায় সাঙ্গু ও মাতামুহুরী নদী বান্দরবান ও কক্সবাজার জেলার কিছু এলাকায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী দুই দিন কমতে পারে এবং পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মার পানিও আগামী দুই দিন কমার পর পরবর্তী তিন দিন বাড়তে পারে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী দুই দিন এসব নদীর পানি স্থিতিশীল থেকে তৃতীয় দিনে বাড়তে পারে। অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি কমেছে, যা আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..