সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২৫, | ০৬:৫০:৪৯ |

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শীর্ষে রেখে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করেন। একই সঙ্গে ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকাও প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে ১ লাখ ৮২ হাজার ৮৩৪ জন বীর মুক্তিযোদ্ধার নাম এন্ট্রি করা হলেও প্রায় ৩৫ হাজার জনের বেসামরিক গেজেট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অনুমোদন না থাকায় এ তালিকার বাইরে রাখা হয়েছে।

তালিকা অনুযায়ী, বীর মুক্তিযোদ্ধার সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৩৭ হাজার ৩৮৭ জন। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৩০ হাজার ৫৩ জন। অন্য বিভাগগুলোর মধ্যে বরিশাল বিভাগে ১২ হাজার ৫৬৩ জন, খুলনা বিভাগে ১৭ হাজার ৬৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৫৮৮ জন, রাজশাহী বিভাগে ১৩ হাজার ৮৯৯ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ১৫৮ জন এবং সিলেট বিভাগে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১০ হাজার ২৬৪ জন।

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রসঙ্গে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, বিলম্বে হলেও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন শুরু করা হয়েছে। দেশের প্রখ্যাত গবেষকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে কমিটি শহীদ বুদ্ধিজীবীদের সংজ্ঞা নির্ধারণ করেছে। প্রথম ধাপে ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..