শতরান পেরুলো অস্ট্রেলিয়া, সাজঘরে তিন ব্যাটার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ১৩:১৩:৪৫ |

ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। হাসানের বোলিং তোপে পড়ে শুরুতেই দুই উইকেটে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। বিপদ থেকে দলকে টেনে তুলতে লড়াই করছেন স্মিথ ও গ্রিন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে তিন উইকেটে ১১৮ রান করেছে তারা।

স্মিথ ৪৩ রান ও গ্রিন ২০ রানে ক্রিজে রয়েছেন। তৃতীয় দিনেও বেশ উজ্জ্বল হাসান মাহমুদ। নিজের প্রথম ওভারেই স্বাগতিকদের ওপেনার জেইক ওয়েদারল্ডকে ফিরিয়ে দেন তিনি। ওভারের চতুর্থ বলে অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথের ডেলিভারি ছিল। অফ সাইডে খেলতে চেয়েছিলেন ওয়েদারল্ড। তবে বলটা শরীরের খুব কাছে থাকায় ঠিকমতো শট খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল সোজা গিয়ে আঘাত করে স্টাম্পে। তিন বল খেলে কোনো রান না করেই ফেরেন ওয়েদারল্ড।

এরপর তার দ্বিতীয় শিকার ট্রাভিস হেড। ব্যক্তিগত ১৭ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। দলের ৭৩ রানে মাথায় তৃতীয় উইকেটের পতন হয়। তাইজুল ইসলাম দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে ফিরিয়েছেন মার্নাস লাবুশেনকে। মিডল ও লেগ স্টাম্প বরাবর ফুল লেংথের বলটি খেলতে ব্যর্থ হয়ে বোল্ড হন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। লাবুশেনের ইনিংস থেমেছে ৩১ রানে। তার বিদায়ে ভাঙল গুরুত্বপূর্ণ জুটি।

বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..