সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

১৪ এপ্রিল পর্যন্তই চলবে বইমেলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-২৫, | ০৬:৩৫:৩৩ |

পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বইমেলা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

বুধবার (২৪ মার্চ) গত এক সপ্তাহে চলমান বইমেলার সার্বিক পরিস্থিতির মূল্যায়ন ও পর্যালোচনা সভায় এটি পুনর্ব্যক্ত করা হয়। বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমরি মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

করোনার প্রকোপ বাড়ায় সভায় মেলায় আগতদের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করতে অংশগ্রহণকারী প্রতিটি প্রকাশনা প্রতিষ্ঠানে হ্যান্ডওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার সরবরাহের কথা বলা হয়েছে।

মেলা প্রাঙ্গণে কেউ যেন মাস্ক ব্যতীত ঘোরাফেরা না করে, সে বিষয়টি নিশ্চিত করার জন্য সমন্বিত দলের পদক্ষেপের পাশাপাশি মাইকে সচেতনামূলক প্রচারণাও চালানো হবে।

আগামী ২৬ মার্চ শুক্রবার মহান স্বাধীনতা দিবস এবং ২৭ মার্চ শনিবার সরকারি ছুটির দিন থাকায় মেলায় জনসমাগম বাড়তে পারে এ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় প্রবেশ ও অবস্থানের বিষয়ে পর্যাপ্ত প্রচারণার জন‌্য গণ‌্যমাধ‌্যমের প্রতি অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..