ইসিতে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৩, | ১৬:৩০:৫০ |
রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ এর ‘নির্বাচনী কর্তা’ এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

‘ঘোষণা ও বিবৃতিসহ’ মনোনীত প্রার্থীর স্বাক্ষর, প্রস্তাবক ও সমর্থকের নাম, ঠিকানা, স্বাক্ষর সম্বলিত মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। দুটি মনোনয়পত্রেরই প্রস্তাবক ও সমর্থক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়।

এদিন বেলা সাড়ে ১২টায় বিএনপি চেয়ারম্যানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থী চূড়ান্ত হয়। এরপর দুপুর ২টা ২৩ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নিয়ে নির্বাচনী কর্তার কার্যালয় আগারগাঁও নির্বাচন ভবনে আসেন বিএনপির স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, হাবিবুন নবী খান সোহেলসহ প্রতিনিধি দল।

হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া, এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) এমপি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..