সর্বশেষ :
বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, বায়োস্কোপে আজও বেঁচে আছে গ্রামবাংলা মাঠপর্যায়ের কর্মকর্তারা এনআইডির জন্মতারিখ সংশোধন করতে পারবেন বিশ্বের প্রথম ১০ ট্রিলিয়ন ডলারের কোম্পানি হওয়ার পথে এনভিডিয়া? মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশে ফের বাড়লো স্বর্ণের দাম আশুলিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলায় এনসিপি নেতাসহ গ্রেফতার ২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০ স্ত্রীর জন্য তিনিও বানালেন ‘তাজমহল’

আড়িয়াল খাঁ নদে ডুবে শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৩, | ১৩:২৯:০৪ |

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ডুবে মোবাশ্বের নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে পাঁচখোলা বাহেরচর কাতলা এলাকার ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন আড়িয়াল খাঁ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোবাশ্বের একই এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম মিথুনের ছেলে।

স্থানীয়রা জানান, মোবাশ্বেরদের বাড়ি আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী এলাকায়। বৃহস্পতিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে শিশুটি নদীতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

প্রায় দুই ঘণ্টা পর বাড়ি থেকে কিছু দূরে পাঁচখোলা বাহেরচর কাতলা এলাকার ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন আড়িয়াল খাঁ নদে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।

দুই বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..