সর্বশেষ :
জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির লজ্জাবতী কাঁকড়া ১৬ বছর পর একই দিনে যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ব্রিকসের উন্নয়ন ব্যাংকে শিগগিরই যোগ দেবে ইরান সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে প্রত্যাহার সুপার কাপ ফাইনালের লড়াইয়ে কারা এগিয়ে, পিএসজি নাকি অ্যাস্টন ভিলা? বৃষ্টিপাতে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর থামছেনই না কঙ্গনা, এবার বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে ‘শিয়াল’ বলে কটাক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী পিএসজির বিপক্ষে সুপার কাপ ফাইনালে নেই মার্তিনেজ

বেবি শার্কের সেই ছোট্ট ছেলেটি এবার গাইবে নিজের গান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ১৩:২২:৩৫ |

বিশ্বজুড়ে পরিচিত ‘বেবি শার্ক বয়’ পার্ক গন-রুং এবার নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন। মাত্র ১৭ বছর বয়সেই কে-পপ অঙ্গনে অভিষেক হতে যাচ্ছে তার। আগামী ২০ আগস্ট প্রকাশিত হবে তার প্রথম একক গান ‘ওয়েভ’।

‘বেবি শার্ক ড্যান্স’ ভিডিওর নির্মাতা প্রতিষ্ঠান দ্য পিঙ্কফং কোম্পানি সোমবার এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, পার্কের প্রথম ডিজিটাল একক গানটি কোরীয় ভাষায় প্রকাশ করা হবে। গানের কথাও নিজেই লিখেছেন তিনি। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কে-পপ ব্যান্ড মনস্টা এক্সের সদস্য জুহনি।

২০১৬ সালে মাত্র সাত বছর বয়সে ‘বেবি শার্ক ড্যান্স’ ভিডিওতে দেখা যায় পার্ককে। এরপর থেকেই বিশ্বজুড়ে ‘বেবি শার্ক বয়’ নামে পরিচিতি পান তিনি।

ভিডিওটির জনপ্রিয়তা এখনো আকাশচুম্বী। এ পর্যন্ত এটি ইউটিউবে ১৭ দশমিক ২ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে। টানা ৬৯ মাস ভিডিওটি প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি দেখা ভিডিও হিসেবে রেকর্ড ধরে রেখেছিল।

‘বেবি শার্ক ড্যান্স’-এর ১০ বছর পূর্তি উপলক্ষে গত বছর কয়েকটি ছোট ভিডিও প্রকাশ করে পিঙ্কফং। সেসব ভিডিওতেও পার্ককে দেখা যায়। প্রকাশের পর ভিডিওগুলো সম্মিলিতভাবে ২ কোটি ২০ লাখের বেশি ভিউ পেয়েছে।

নতুন যাত্রা নিয়ে পার্ক বলেন, ছোটবেলায় যে ভিডিওতে তাকে দেখা গিয়েছিল, মানুষ এখনো সেটি মনে রেখেছে এ জন্য তিনি কৃতজ্ঞ। একসময় ‘বেবি শার্ক’-এর পাশে নাচলেও এবার নিজের কণ্ঠ ও নিজের লেখা গল্প নিয়ে সামনে আসছেন তিনি। ভক্তদের সঙ্গে নতুন কিছু শুরু করতে পেরে আনন্দিত বলেও জানান পার্ক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..