সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ব্যাগের সাথে তারিনার প্রাণও নিলো ছিনতাইকারীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৯, | ১৯:৪৩:২৬ |

রাজধানী ঢাকার মুগদায় ব্যাগ ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে তারিনা বেগম লিপা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুগদা থানার এসআই আলী আহমেদ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ছেলেকে নিয়ে রাজারবাগ বাটপাড়া থেকে রিকশায় করে কমলাপুরের দিকে ফিরছিলেন তারিনা। দক্ষিণ মুগদা ইউনিক বাস কাউন্টারের সামনের রাস্তায় মাইক্রোবাসে থাকা কয়েকজন ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়।

এ সময় তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আর তারিনার স্বামী গোলাম কিবরিয়া জানান, ছেলে ও মেয়েকে নিয়ে তারা রাজারবাগ আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে দুটি আলাদা রিকশায় করে ফিরছিলেন তারা।

তিনি জানান, স্ত্রী সঙ্গে ছেলেও রিকশায় ছিল। মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীরা তার স্ত্রীর ব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় পড়ে যান। ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ব্যাগে একটি মোবাইল ফোন ও দুই হাজারের মতো টাকা ছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..