সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৯, | ২০:৫৫:৪৯ |

ক্রিকেট ইতিহাসে শচীন টেন্ডুলকার সর্বকালের সেরা ব্যাটার। এ নিয়ে কম মানুষেরই দ্বিমত রয়েছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেস বোলার ব্রেট লি-ও তা স্বীকার করেন। তবে সর্বকালের সেরা ক্রিকেটার বেছে নেওয়ার ক্ষেত্রে লির ভাবনায় অন্য একটি নাম রয়েছে।

সাবেক এই অজি ক্রিকেটারের মতে, টেন্ডুলকারের ব্যাটিং-দক্ষতা অনস্বীকার্য হলেও, দক্ষিণ আফ্রিকান আইকন জ্যাক ক্যালিসই হলেন এই খেলার প্রকৃত ‘সর্বকালের সেরা’। 

‘বিয়ার বাইসেপস’ পডকাস্টে কথা বলার সময় লি টেন্ডুলকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বীকার করেন, এই খেলায় তার চেয়ে ভালো কোনো ব্যাটার আসেননি। তবে অলরাউন্ড দক্ষতার বিচারে ক্যালিসই তার কাছে তালিকার শীর্ষে।অস্ট্রেলিয়ার সাবেক এই ফাস্ট বোলার বলেন, আমি সবসময়ই বলে এসেছি,  আমার মতে এই খেলার সেরা ব্যাটার হলেন শচীন টেন্ডুলকার। কিন্তু সেরা ক্রিকেটার হলেন জ্যাক ক্যালিস। পরিসংখ্যানের বিচারে তিনিই সেরা। তার পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, তা কখনোই মিথ্যা বলে না। তিনি সত্যিই অসাধারণ।

আন্তর্জাতিক অঙ্গনে লি ও ক্যালিস একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তারা অল্প সময়ের জন্য সতীর্থ হিসেবে খেলেছিলেন। ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে ক্যালিস কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৫৬টি ম্যাচ খেলেছিলেন, আর লি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন।

পডকাস্টে লি স্মৃতিচারণ করেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, ব্যাটিংয়ে নামার আগে ক্যালিস কতটা শান্ত থাকতেন।সতীর্থ হিসেবে তার পাশে থেকে ম্যাচের প্রস্তুতি দেখাটা ছিল দারুণ অভিজ্ঞতা। ব্যাটিংয়ে নামার আগে তার হৃদস্পন্দন থাকত মিনিটে মাত্র ৩০-এর মতো; তিনি এতটাই শান্ত ও ধীরস্থির থাকতেন।

তিনি আরও বলেন, আমি তাকে পোশাক বদলাতে বা ব্যাটিংয়ের সরঞ্জাম পরতে দেখেছি। তিনি প্রথমে বাম পায়ের মোজা পরতেন, আর অন্য মোজাটি মুখে রাখতেন। প্রতিটা দিন একই ঘটনা। অলরাউন্ড দক্ষতার বিচারে ক্যালিসের পরিসংখ্যান ছিল সত্যিই অসাধারণ। টেস্ট ক্রিকেটে তিনি ৫৫.৩৭ গড়ে ১৩,২৮৯ রান (৪৫টি সেঞ্চুরি) করার পাশাপাশি ৩২.৬৫ গড়ে ২৯২টি উইকেট নিয়েছেন এবং ২০০টি ক্যাচ লুফে নিয়েছেন। ওয়ানডেতে তিনি ৪৪.৩৬ গড়ে ১১,৫৭৯ রান (১৭টি সেঞ্চুরি) করেছেন এবং ৩১.৭৯ গড়ে ২৭৩টি উইকেট শিকার করেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..