✕
গাইবান্ধায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলাম ওরফে রায়হান (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-০৮, | ১৪:৩৭:৫২ |গাইবান্ধায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলাম ওরফে রায়হান (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৮ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গাইবান্ধা পৌরসভার পুরাতন বাজারের পানপট্টি এলাকার একটি গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম ওরফে রায়হান সদর উপজেলার সবুজপাড়া এলাকার আব্দুর রহমান ওরফে ইদ্রিস আলীর ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের পুরাতন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় রানা মিয়ার পানের দোকানের সামনের গলি থেকে আমিনুল ইসলাম ওরফে রায়হানকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, গ্রেফতারকৃত আমিনুল ইসলাম একজন স্বীকৃত মাদক কারবারি। এ ঘটনায় তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।