সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হবিগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৭, | ১৯:৪৯:২০ |

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে তাহমিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই তাহমিনার স্বামী তাহির মিয়া ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুল্লা ইউনিয়নের রামেশ্বর গ্রামের ওসমান মিয়ার মেয়ে তাহমিনার সঙ্গে প্রায় সাত বছর আগে একই উপজেলার বাঘাসুরা গ্রামের আইয়ুব আলীর ছেলে তাহির মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, শুরুতে সংসার স্বাভাবিক থাকলেও সম্প্রতি অর্থনৈতিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়।

নিহতের বাবা ওসমান মিয়া বলেন, বিদেশে যাওয়ার জন্য তাহির মিয়া দীর্ঘদিন ধরে তার মেয়ের মাধ্যমে টাকা দাবি করছিলেন। টাকা দিতে না পারায় তাহমিনাকে নিয়মিত নির্যাতন করা হতো। তার দাবি, স্বামী, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যরা মিলে শ্বাসরোধ করে তাহমিনাকে হত্যা করেছেন। আমরা এই ঘটনার বিচার চাই। 

তাহমিনার ভাই আলমগীর মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে তার স্বামীর বাড়ি থেকে ফোন দিয়ে জানায় তাহমিনা অসুস্থ। তবে আমরা সেখানে গিয়ে বিছানায় তার মরদেহ দেখতে পাই। তখন বাড়িতে স্বামী, শাশুড়িসহ পরিবারের কাউকে পাওয়া যায়নি। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তাহমিনার পরিবারের সদস্যরা দাবি করছেন তাকে হত্যা করা হয়েছে। আবার কেউ বলছেন সে গলায় ফাস দিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এবং তদন্তে মৃত্যুর সঠিক কারণ বেরিয়ে আসবে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..