সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বাগেরহাটে পৃথক স্থানে নারী ও কিশোরীর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৭, | ১৯:৪৬:৩১ |

বাগেরহাটে পৃথক ঘটনায় এক অজ্ঞাত নারী ও এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ এবং একই দিন দুপুরে মোল্লাহাট উপজেলার একটি মাছের ঘের থেকে জান্নাতি আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

দুটি মরদেহই শুক্রবার সকালে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে দুই ঘটনারই মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
                     
বাগেরহাট সদর থানার ওসি মো. শামসুল আরেফিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের জাফরের বাড়ীর একটি পরিত্যাক্ত পুকুর থেকে প্রায় ৩৫ বছর বয়স্ক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। কয়েকয় দিন আগে সন্ত্রাসীরা এই মহিলাকে হত্যা করে মরদেহটি নির্জন এলাকার পরিত্যাক্ত পুকুরে ফেলে দেয়। পঁচন ধরা মরদেহটির পরনে পায়জামা ও মেকসি ছিল। হত্যাকারীদের শনাক্তে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। মরদেহটি শনাক্তে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। শুক্রবার সকালে মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেইে মৃত্যু আসল কারণ জানা ‍যাবে। 
 
মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানান, মরদেহ উদ্ধার হওয়া কিশোরী জান্নাতির বাবা সৌদি প্রবাসী। মা-বাবার বিচ্ছেদ হওয়ায় জান্নাতি উপজেলার কোদালিয়া গ্রামে দাদীর কাছে থাকত। বৃহস্পতিবার সকালে সে মাছের ঘেরের পাড়ে তাল টোকাতে যায়। পরে আর ফিরে না আসায় দুপুরের আগে খোঁজ করতে গিয়ে জান্নাতিকে ঘেরের পাড়ে মৃত অবস্থায় দেখতে পায় তার স্বজনেরা। তারা মরদেহ উদ্ধার করে দ্রুত দাফন করতে গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহে উদ্ধার করে সুরতহাল করা হয়। শুক্রবার সকালে মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক ভাবে কিশোরীর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যু কারণ জানা যাবে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..