সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আদিতমারীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০৩, | ১৯:৪১:৫৭ |

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জীবন মিয়াকে (২২) গ্রেফতার করেছে রংপুর র‍্যাব ১৩।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন রংপুর র‍্যাব ১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, একই দিন ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

অভিযুক্ত জীবন মিয়া আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা ভিতরকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, গত ২৯ জুলাই দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার সাত বছর বয়সী এক শিক্ষার্থী বাড়ির পাশে খেলছিল। এ সময় জীবন মিয়া প্রতিবেশী ওই শিশুকে ডেকে ফাঁকা একটি টিনশেড ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে ঘটনাটি জানালে তার পরিবার লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় গত ১ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জীবন মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারী এলাকায় অভিযান চালিয়ে জীবন মিয়াকে গ্রেফতার করে রংপুর র‍্যাব ১৩ এর একটি দল। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) তাজরুল ইসলাম সরদার জানান, ধর্ষণ মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া জীবন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..