✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

পাকিস্তানে তুষারধস, ৩ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০১, | ১৩:২৫:৪১ |
পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে ভয়াবহ তুষারধসে তিন পর্বতারোহী নিহত হয়েছেন। শুক্রবার উদ্ধারকারীরা নেপালি, ওমানি ও মার্কিন তিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর নিখোঁজ অন্যদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রড পিকের চূড়ায় ওঠার সময় একটি আন্তর্জাতিক পর্বতারোহী দলের ওপর তুষারধস আঘাত হানে। এতে পর্বতারোহীরা বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

উদ্ধার হওয়া তিনজন হলেন—নেপালি পর্বতারোহী পুর বাহাদুর গুরুং, ওমানি পর্বতারোহী নাথিরা আহমেদ এবং মার্কিন পর্বতারোহী ম্যালোরি গাইস। তাদের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, অনুসন্ধানকারী দল চারজন পর্বতারোহীর দেহাবশেষের সন্ধান পেয়েছে। তবে চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

তীব্র তুষারঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বিশেষ করে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার চলাচল সীমিত হয়ে পড়েছে।

গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী আমজাদ হুসেন জানিয়েছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানোর পর শনিবার আবারও অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীর হেলিকপ্টারও অংশ নিয়েছে।

পাকিস্তান আলপাইন ক্লাবের সহসভাপতি কারার হায়দরি জানান, ব্রড পিকের চূড়ায় ওঠার চেষ্টা করার সময় তুষারধসের কবলে পড়ার পর পর্বতারোহীরা তাদের বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন।

দুর্ঘটনাকবলিত দলে বিভিন্ন দেশের পর্বতারোহীরা ছিলেন। তাদের মধ্যে পাঁচজন নেপালি, একজন ওমানি, একজন মার্কিন, একজন পাকিস্তানি, একজন চীনা এবং আরও একজন বিদেশি পর্বতারোহী ছিলেন।

নিখোঁজদের মধ্যে কোনো চীনা নাগরিক রয়েছেন কি না, তা নিশ্চিত করতে কাজ করছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, চীনা নাগরিকদের সহায়তা এবং পাকিস্তানের উদ্ধার তৎপরতায় সহযোগিতা করতে চীন প্রস্তুত।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৪৭ মিটার (২৬ হাজার ৪০১ ফুট) উচ্চতার ব্রড পিক বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বত। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত এই পর্বত প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের পর্বতারোহীদের আকর্ষণ করে। তবে ব্রড পিকসহ কারাকোরাম অঞ্চলের পর্বতগুলোতে তুষারধস, তীব্র ঠান্ডা এবং দ্রুত আবহাওয়া পরিবর্তনের কারণে দুর্ঘটনার ঝুঁকি অত্যন্ত বেশি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..