✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইতালির নেপলসে ৪.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় মানুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-০১, | ১০:৩৯:৪৯ |

ইতালির দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক শহর নেপলস ও পার্শ্ববর্তী এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নগরীজুড়ে তীব্র কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে রয়টার্স। ভূমিকম্পের পর নেপলস ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজির ভিসুভিয়ান অবজারভেটরি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পোজ্জুওলির সলফাতারার কাছে বহুল আলোচিত ‘ক্যাম্পি ফ্লেগ্রেই’ এলাকায়। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়ায় এর কম্পন সরাসরি ও প্রবলভাবে অনুভূত হয়েছে।

ইতালির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোজ্জুওলি ও নেপলসের ঝুঁকিপূর্ণ ভবনগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি কিছু এলাকায় সাময়িকভাবে ট্রেন ও স্থানীয় গণপরিবহন চলাচল বন্ধ রেখে রেললাইন ও অবকাঠামো পরীক্ষা করা হয়।

এদিকে, ভিসুভিয়ান অবজারভেটরির গবেষকরা এলাকাটিতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছেন। তারা স্থানীয় বাসিন্দাদের সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..