সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘অক্সফোর্ডের টিকায় রক্ত জমাট বাঁধার লক্ষণ নেই’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১৬, | ১২:১৭:০২ |

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত করোনাভাইরাসের টিকা প্রয়োগে রক্ত ​​জমাট বাঁধার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউরোপিয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)।

ইউরোপের বেশ কয়েকটি দেশ অক্সফোর্ডের টিকা প্রয়োগ স্থগিত রাখার মধ্যেই আবারও এ কথা বলল সংস্থাটি।

ইএমএ’র প্রধান এমার কুক বলেছেন, তিনি ‘দৃঢ়ভাবে বিশ্বাস’ করেন, টিকা নেওয়ার সুবিধাগুলো যে কোনো ঝুঁকিকে ছাড়িয়ে গেছে। খবর বিবিসির।

ইউরোপের কয়েকটি দেশে অক্সফোর্ডের টিকা নেওয়ার ফলে কিছু মানুষের রক্ত জমাট বাঁধার যে অভিযোগ পাওয়ার গেছে তার তদন্ত চলছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশগুলোকে টিকা প্রয়োগ বন্ধ না করার আহ্বান জানিয়েছে।

অ্যাস্ট্রাজেনেকা তাদের পর্যালোচনার আলোকে বলেছে যে, ইউরোপে তাদের টিকার প্রথম ডোজপ্রাপ্ত ১৭ মিলিয়ন মানুষের মধ্যে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে ৩৭টি।

এদিকে অক্সফোর্ডের টিকার ডোজ পর্যালোচনা করতে ডব্লিউএইচও’র টিকা সুরক্ষা বিশেষজ্ঞরা মঙ্গলবার বৈঠক করছেন।

ইএমএ বলেছে, টিকা নেওয়ার লোকের তুলনায় এর প্রভাবে রক্ত জমাট বাঁধা রোগীর সংখ্যা নগণ্য।

ইমার বলেন, ‘আমরা জানি ইউরোপিয় ইউনিয়নে হাজারো মানুষের অসুস্থতাজনিত কারণে রক্ত জমাট বাঁধে। তাই আমরা চাই বর্তমানে যাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে সেটা টিকার কারণে নাকি অন্য কারণে তা নিশ্চিত হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘অভিযোগ নিয়ে তদন্ত চলছে। তবে আমরা এখনও নিশ্চিত যে, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সঙ্গে সম্পর্কিত ঝুঁকিগুলোকে অক্সফোর্ডের টিকার সুবিধাগুলো ছাড়িয়ে গেছে।’

এ সংক্রান্ত ইএমএ’র তদন্তের ফল বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..