সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

বুর্জ খলিফা সাজবে বঙ্গবন্ধুর ছবিতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১৬, | ১১:৩৫:১৫ |

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। ১৭ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে অবস্থিত ২ হাজার ৭১৬ ফুট উচ্চতার এ ভবনটিতে দেখা মিলবে বঙ্গবন্ধুর ছবির।

বুধবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফার পুরোটা জুড়ে থাকবে বঙ্গবন্ধুর ছবি। এ মহান নায়কের জন্মশতবার্ষিকীর লোগোও প্রদর্শিত হবে ভবনটিতে।
আরব আমিরাতের আজমান প্রদেশে এক ঘরোয়া অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর কমিউনিটি নেতাদের বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি জানিয়েছেন।

দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল জানিয়েছেন, আগামী ১৭ মার্চ দুবাইয়ের বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। এটি মহানায়কের প্রতি আমাদের শ্রদ্ধা।

এর আগে ২০১৯ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকার আদলে ২৫ সেকেন্ড স্থায়ী আলোকসজ্জা করা হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..