সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

দুই কন্যার পর এবার পুত্র সন্তানের পিতা সাকিব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-১৬, | ১১:৩৩:০৩ |

দুই কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের পিতা হয়েছেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার স্ত্রী শিশির ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে মা’কে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন তিনি।

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। এরপর তাদের ঘরে দুটি কন্যা সন্তানের জন্ম হয়। এদিকে তৃতীয় সন্তানের পিতা-মাতা হলেন তারা। জন্মের পর মা-ছেলে দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..