সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে প্রাণ গেল শিশুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-২৮, | ২১:৫০:৫৮ |

ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির ধাক্কায় একটি অটোরিকশা উল্টে গিয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অসুস্থ আরিশাকে নিয়ে তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় রওনা দেন। পথে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল এলাকায় পৌঁছালে একটি হাতি অটোরিকশাটির পথরোধ করে। এ সময় হাতির মাহুত বিভিন্ন অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক থেকে টাকা তুলছিলেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে হাতিটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে মায়ের কোলে থাকা আরিশা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা হাতির মাহুত বকুল মিয়াকে গণপিটুনি দিয়ে হাতিটিকে আটকে রাখেন। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান জানান, হাতির মাহুতকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..